• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভলিবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা-২০২৬ শেষ হলো।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে নতুন প্রশাসনিক ভবন সংলগ্ল ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় পপুলেশন সায়েন্স বিভাগ ২-১ সেটে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে এবং কলা অনুষদ ২-১ সেটে চারুকলা অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "ভলিবল খেলা একটি চরম উত্তেজনার খেলা। যেকোন খেলাই শুধু বিনোদন নয়, শারীরিক ও মানসিক বিকাশ ও সুস্থ্যতার জন্য অপরিহার্য। খেলা এবং শারীরিক ব্যায়াম যেকোন মানুষের জন্যই অতীব প্রয়োজন। এছাড়া খেলা একে অপরের সাথে মেলবন্ধন ও বন্ধুত্বের প্রতীক। তাই শিক্ষার্থীদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমরা বিভিন্ন ধরণের টুর্নামেন্টের আয়োজন করছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে।’ বিজয়ী এবং বিজিত দলসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।"

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপত্মরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরর্চচা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি দল (ছাত্র) এবং ৬টি দল (ছাত্রী) অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার নতুন প্রশাসনিক ভবন সংলগ্ল ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।

মন্তব্য (০)





image

জাবের-আম্মারদের উপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হা...

image

নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের খসড়া পরিপত্রে যা আছে

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...

image

মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প...

বাকৃবি প্রতিনিধি - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যা...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

image

ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী...

নিউজ ডেস্কঃ আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে গঠিত শ...

  • company_logo