• শিক্ষা

ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইউরোপে উচ্চশিক্ষা অর্জন অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের স্বপ্ন। তবে ভাষাগত বাধা এবং উচ্চ খরচের কারণে অনেকেই তা অর্জনে ব্যর্থ হন। এবার সেই বাধা ভেঙে দিল ইতালির স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যামেরিনো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ছাড়াই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আবেদন গ্রহণ শুরু করেছে। সাথে রয়েছে মাসিক ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত ভাতা সহ বিভিন্ন আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।
‎
‎বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ সম্পর্কে: ইউনিভার্সিটি অব ক্যামেরিনো ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্সেস, আর্কিটেকচার ও ডিজাইন, সামাজিক বিজ্ঞান, ফার্মেসি ও স্বাস্থ্যবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা যায়।
‎
‎স্কলারশিপের ধরন: ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (রাষ্ট্রীয় অর্থায়নে), ইউনিক্যাম এক্সেলেন্স স্কলারশিপ (বিশেষত মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য), ইরাসমাস প্রোগ্রাম (ইউরোপজুড়ে শিক্ষার্থী বিনিময়), মার্কে রিজিওনাল স্কলারশিপ (স্থানীয় পর্যায়ের সহায়তা)।
‎
‎স্কলারশিপের সুবিধা: সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ, মাসিক ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড, ভর্তুকিযুক্ত বা সাশ্রয়ী মূল্যের আবাসন সুবিধা।হেলথ ইনস্যুরেন্স সুবিধা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিয়ান ভাষা শেখার সুযোগ। 
‎
‎আবেদনযোগ্যতা ও শর্ত:
‎
‎*) বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
‎
‎*) স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ প্রয়োজন।
‎
‎*) স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি আবশ্যক।
‎
‎আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে, তবে ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে (যেমন ইংরেজি মাধ্যমে পড়াশোনার সনদ বা অন্যান্য স্বীকৃত সার্টিফিকেট)। ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
‎
‎আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: ইচ্ছুক শিক্ষার্থীরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
‎
‎আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।
‎
‎এটি একটি সুবর্ণ সুযোগ, বিশেষ করে যারা আইইএলটিএসের জন্য প্রস্তুতিতে সময় বা খরচ বাঁচাতে চান তাদের জন্য। তাই দেরি না করে এখনই আবেদন করুন আর ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করুন!

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo