ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কর্মবিরতি পালনকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চাটমোহর উপজেলা শাখা উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলাকালে মোঃ আজমত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, ইয়াছিন হোসেন সোহাগ, সাজু আহমেদ চৌধুরী, আব্দুর রশিদ, শরিফুল ইসলাম, রেজাউল করিম, শাহাদত হোসেন, সিনিয়র স্টাফ নার্স লাইলী শেখ, রুমা খাতুন প্রমুখ।
বক্তারা জাতীয় সংসদ নির্বাচনের আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন অন্যথায় তারা নির্বাচনী কার্যক্রম পালন করবেন না। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিন এই কর্মসূচি চলবে।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...
দিনাজপুর প্রতিনিধি : ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক প...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মসংস্থ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দু...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সা...

মন্তব্য (০)