• রাজনীতি

‎জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সকাল ৮টায় জামায়াতে ইসলামীর বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যুসহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন।

‎ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎এসময় ক্রিস্টেনসেনের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলর এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিষ্ট ফিরোজ আহমেদ।

‎এদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

মন্তব্য (০)





image

‎শুধু জনপ্রতিনিধি নির্বাচিত নয়, এবারের নির্বাচন দেশ পুনর্...

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ত্র...

image

১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ

নিউজ ডেস্ক : চলমান বিক্ষোভের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্ব...

image

সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই- নড়াইলে জামা...

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

image

১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রস্তাবটি বিএনপিই সবার ...

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জুলাই ...

image

মঞ্চে শীতল পাটি পেয়ে শুয়ে পড়লেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : ঝালকাঠিতে নির্বাচনি জনসভা মঞ্চে এক স্থানীয় সমর্...

  • company_logo