• লিড নিউজ
  • শিক্ষা

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের এই সুখবর জানিয়েছেন।
‎
‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে এই খবর পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
‎
‎সরেজমিনে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে আসা ফোনের মাধ্যমে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। এ সময় তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিনের দাবি আদায়ের আনন্দে অনেক শিক্ষার্থীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায়।
‎
‎প্রসঙ্গত, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। আজ সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo