• লিড নিউজ
  • অর্থনীতি

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের হুঁশিয়ারি বিটিএমএ'র

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিটিএমএ'র নেতারা।

‎সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, প্রতিবেশী দেশগুলো তাদের রফতানিকারকদের প্রতি কেজিতে প্রায় ৫০ সেন্ট ভর্তুকি দিচ্ছে, যার ফলে তারা অনেক কম দামে সুতা বাজারে ছাড়ছে। অন্যদিকে, কোনো রকম ডিউটি ছাড়াই বন্ড সুবিধার আওতায় অবাধে সুতা আমদানির সুযোগ থাকায় দেশীয় মিলগুলোতে প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকার সুতা অবিক্রিত অবস্থায় পড়ে আছে। ইতোমধ্যেই ৬০টি মিল বন্ধ হয়ে গেছে এবং বাকিগুলো মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে।

‎বিটিএমএ'র পক্ষ থেকে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা এখনো বাস্তবায়ন করেনি।

‎নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংকটে স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে গেলে তৈরি পোশাক খাত পুরোপুরি আমদানিনির্ভর হয়ে পড়বে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে।

মন্তব্য (০)





image

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রে...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি ক...

image

‎৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি...

  • company_logo