• রাজনীতি

বিএনপিতে যোগদান করলেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বিএনপিতে যোগদান করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর অধ্যাপক আবু সাইয়িদ। 

আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ শাসনামলের তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ গতকাল বুধবার বিকালে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের সাথে সাক্ষাত করে বিএনপিতে যোগদান করেন। আবু সাইয়িদ এর বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে।

পাবনা-১ সংসদীয় আসনটি ১৯৭০ সাল থেকে সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত ছিলো। এবারের নির্বাচনের আগে আসনটি পুনর্বিন্যাস করে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে করা হয়েছে। এতে অধ্যাপক আবু সাইয়িদ এর বাড়ি যে এলাকায় বেড়া উপজেলার সেই অংশ পড়েছে পাবনা-২ আসনের মধ্যে। তিনি (অধ্যাপক আবু সাইয়িদ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাবনা-১ আসন থেকে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইতে মনোনয়ন বৈধ হয়েছে।

নির্বাচনী আসন পুনর্বিন্যাসের কারনে পাবনা-১ ও পাবনা-২ আসনের মনোনয়নপত্র রি-সিডিউল করা হয়েছে। অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ রয়েছে ২৮ জানুয়ারি। 

উল্লেখ্য, পাবনা-১ আসনে ইতোমধ্যেই ভিপি শামসুর রহমানকে বিএনপি থেকে প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। অধ্যাপক আবু সাইয়িদের বিএনপিতে যোগদানে নতুন মোড় নিতে যাচ্ছে সেই আসনের রাজনীতি বলে মনে করছেন বিদগ্ধ মহল। এ সকল জল্পনা কল্পনার হিসেব শেষ হবে ২৮ জানুয়ারি বলে মনে করছেন তারা। অধ্যাপক আবু সাইয়িদ সংস্কার পন্থী হওয়ায় শেখ হাসিনা ২০০৮ এর নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছিলেন এ্যাড. শামসুল হক টুকুকে। পরবর্তিতে এ্যাড. শামসুল হক টুকুকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত করছিলো তৎকালীর আওয়ামীলীগ সরকার।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo