ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আইএমএফের ঋণের কিস্তি না এলেও অর্থনীতির বিভিন্ন চাহিদা ভালোভাবে সামাল দেওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, নতুন আরও ৩৫ বিলিয়ন ডলার তৈরির সুযোগ আছে। রাজনৈতিক সরকার এলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে। সোমবার মেট্রোপলিটন চেম্বার আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকে ভালো করছে বাংলাদেশ। ব্যাংকে আমানতের পরিমাণ ১১ শতাংশের বেশি বেড়েছে। এটিকে ১৪ ভাগে নেওয়া এখন টার্গেট। পাশাপাশি নিয়মিত ভালো গ্রাহকরা ১১ শতাংশ সুদে ব্যাংক ঋণ পাবেন। তবে মূল্যস্ফীতি নিয়ে খুশি হওয়ার সুযোগ নেই। এটিকে ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে আরও কয়েক মাস লাগবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে বলা হয়, দেশে সরকারের বিভিন্ন দপ্তর, এমনকি পরিসংখ্যান ব্যুরোর কাছে অনেক ডাটা আছে। কিন্তু সেসব খুবই অনিয়মিত। যে কারণে ব্যবসা বা অর্থনীতি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। বিদেশি বিনিয়োগকারীরাও সিদ্ধান্তহীনতায় ভোগে।
নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...
নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...
নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...
নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

মন্তব্য (০)