• তথ্য ও প্রযুক্তি

গ্রোক দিয়ে অশালীন ছবি তৈরি করা বন্ধ হলো

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম এক্স সমালোচনার মুখে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক থেকে বাস্তব মানুষের ছবি বিকিনি বা উন্মুক্ত পোশাকে সম্পাদনা করার সুবিধা বন্ধ করেছে। যেসব দেশে এ ধরনের কনটেন্ট অবৈধ, সেখানে এই ফিচার পুরোপুরি নিষ্ক্রিয় করা হচ্ছে।

এক্স জানিয়েছে, সব ব্যবহারকারীর জন্য—এমনকি সাবস্ক্রিপশন নেওয়া গ্রাহকরাও আর এই সুবিধা আর পাবেন না। সিদ্ধান্তের উদ্দেশ্য হলো আইন লঙ্ঘন এবং প্ল্যাটফর্মের নীতি ভঙ্গ রোধ করা।

সম্প্রতি গ্রোকের মাধ্যমে যৌন আবেদনময় ‘ডিপফেক’ ছবি তৈরি হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনা তীব্র হয়েছে। অভিযোগ উঠেছে যে, অনুমতি ছাড়া বাস্তব মানুষদের ছবি ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরি করা হচ্ছে, এমনকি শিশুদের ছবি পর্যন্ত আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শীর্ষ কৌঁসুলি এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।

এক্স জানিয়েছে, যেসব দেশে এ ধরনের ছবি আইনবিরুদ্ধ, সেখানে ব্যবহারকারীরা জিওব্লকিং পদ্ধতির মাধ্যমে এটি ব্যবহার করতে পারবে না। তবে কল্পিত প্রাপ্তবয়স্ক চরিত্রের ক্ষেত্রে কিছু দৃশ্য দেখানোর সীমিত ছাড় থাকবে।

গ্রোকের ক্ষেত্রে প্রযুক্তিগত নিয়ন্ত্রণ জরুরি হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু এটি যথেষ্ট নয়; শক্তিশালী আইন ও কার্যকর নজরদারি প্রয়োজন।

মন্তব্য (০)





image

আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস

তথ্য প্রযুক্তি ডেস্ক : দৈনন্দিন জীবনে ইন্টা...

image

সন্তানের হোয়াটসঅ্যাপে যেভাবে চালু করবেন ‘পেরেন্টাল কন্ট্রোল’

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের এই যুগে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্...

image

সন্তানের হোয়াটসঅ্যাপে যেভাবে চালু করবেন ‘পেরেন্টাল কন্ট্রোল’

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের এই যুগে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্...

image

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

তথ্য প্রযুক্তি ডেস্ক : এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতাম...

image

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে

তথ্য প্রযুক্তি ডেস্ক : চলতি বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে মন্দার আশঙ্ক...

  • company_logo