• লিড নিউজ
  • অর্থনীতি

দেশে ৩২ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

  • Lead News
  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২ হাজার ৬২৪ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান  এ তথ্য জানান।
‎
‎সবশেষ তথ্যানুযায়ী, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ হাজার ২৯ দশমিক ৮৭ মিলিয়ন বা ২৮.০২ বিলিয়ন মার্কিন ডলারে।
‎
‎এর আগে, নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল পরিশোধ করার পর গত ৮ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৯ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৭ হাজার ৮৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার।
‎
‎উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo