• শিক্ষা

বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার ফাইনাল, সেরা টিম ‘গ্রীন ডাই’

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা মানস গড়ে তুলতে আয়োজিত ‘বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউট (আইএডিএস)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম ‘গ্রীন ডাই’।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইএডিএসের পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জয়েন্ট ডিরেক্টর ও মাইক্রোফাইবার লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর কৃষিবিদ ড. মো. কায়সার কামরুজ্জামান, অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ২৫০টি আইডিয়া থেকে পাঁচটি টিম বাছাই করা অত্যন্ত কঠিন ছিল। এজন্য তিনি বিচারকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাদের প্রস্তুত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। পরিশ্রম, ধৈর্য ও শিষ্টাচার ছাড়া সাফল্য আসে না।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মো. কায়সার কামরুজ্জামান বলেন, উদ্যোক্তা তৈরির কাজ ছাত্রজীবন থেকেই শুরু হওয়া উচিত। কৃষির সঙ্গে তৈরি পোশাক শিল্পের সরাসরি সম্পর্ক রয়েছে। এই শিল্পের প্রধান কাঁচামাল তুলা হলেও অধিকাংশ তুলা আমদানি করতে হয়। তাই তুলা চাষ বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিযোগিতার তিনটি বাছাই পর্বে প্রায় ২৫০টি টিম অংশ নেয়। প্রাথমিকভাবে ১১টি টিম নির্বাচিত হলেও চূড়ান্ত পর্ব শেষে সেরা পাঁচটি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo