• লিড নিউজ
  • রাজনীতি

‎ফেসবুকে বিশ্বের 'শীর্ষ ১০০' তালিকায় তারেক রহমান, রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরে

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আজকের বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতিই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় সূচক তথা মানদণ্ড হিসেবে বিবেচ্য। রাজনীতি, ক্রীড়াঙ্গন, শোবিজ, ব্যবসা থেকে শুরু করে সব সেক্টরের মানুষই এখন এই ডিজিটাল জনপরিসরে বেশ সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

‎সামাজিকমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান এখন ৬৭তম। রোববার (১৮ জানুয়ারি) সবশেষ প্রকাশিত তালিকায় এ তথ্য জানা যায়।

‎এতে দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে। 'ট্রাম্প টিম' ও 'ডোনাল্ড ট্রাম্প' অবস্থান করছেন যথাক্রমে তালিকার ৭১ ও ৭৬তম স্থানে।

‎প্রসঙ্গত, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়। সেই হিসেবে তারেক রহমান এখন বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটির মধ্যে অন্যতম।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo