• রাজনীতি

রংপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল এবং “তারুণ্যে প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে হোক”-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)রংপুর সদর উপজেলার ৫ নম্বর খলেয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ৯টি ওয়ার্ডের ভোট সেন্টার কমিটি গঠন উপলক্ষে এক নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১১ জানুয়ারী)রাতে রংপুর সদর উপজেলার বিনোদন কেন্দ্র  ভিন্ন জগতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আত্মত্যাগ ও সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা।আজকের তরুণ প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজাদা মোহাম্মদ মাসুদ রানা বলেন,“তারুণ্যের শক্তিই বিএনপির সবচেয়ে বড় শক্তি। যারা প্রথমবার ভোট দেবে, তাদের ভোট ধানের শীর্ষে পড়লে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে। প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী কমিটি গড়ে তুলতে হবে।”


সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার বলেন,“নির্বাচন সামনে রেখে তৃণমূলকে আরও সংগঠিত করতে হবে।ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা বিএনপির প্রধান লক্ষ্য।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কাওছার আলম। সভাপতির বক্তব্যে বলেন,“খলেয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করা হবে। নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলাই আমাদের শক্তি।”


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ,খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু,খলেয়া ইউনিয়ন যুবদল নেতা মোতালেব হোসেন, সেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, খলেয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী এবং ওলামাদল রংপুর জেলার আহ্বায়ক এনামুল হক মাজেদীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সভা শেষে নেতৃবৃন্দ বলেন, আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে খলেয়া ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo