• লিড নিউজ
  • জাতীয়

রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ করা যাবে না ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণা না করতে নিরুৎসাহিত করেছে সরকার।

‎এছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।

‎ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

‎ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা ও যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। এক্ষেত্রে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই মাঠ বা হলরুম ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

‎এতে আরও বলা হয়, নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা প্রচারণার ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি না দেয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

‎মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মাউশি থেকে খুব দ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হবে। যাতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রতিপালন নিশ্চিত করেন।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo