ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে। পাশাপাশি দুর্নীতি কমে যাবে।
বাংলাদেশে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ ভালো উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়াহ আইন ব্যবহার করতে হবে। দেশের মানুষের জন্য, ব্যাংকের জন্যও ব্যবহার করতে হবে।
শিগগিরই ইন্সট্যান্ট ইন্টার অপারেট পেমেন্ট সিস্টেমে স্থায়ীভাবে যুক্ত হবে সবগুলো ব্যাংক, মোবাইল ফাইন্যান্স ও মাইক্রো ক্রেডিট। ফলে প্রান্তিকে হাসপাতাল, বাজার, প্রয়োজনীয় বিল পরিশোধ, মাইক্রো ফাইন্যান্স এসএমই সব স্তরে লেনদেনে 'এম ক্যাশ' কাজ করার পরামর্শ দেন গভর্নর। তিনি আরও বলেন, এখন পর্যন্ত গ্রাহক সংখ্যায় সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, দুই কোটি মানুষ সংযুক্ত, কাজেই এমক্যাশকে জনপ্রিয় করতে এই গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
গভর্নর জানান, ইসলামী ব্যাংকগুলোতে এতেদিন শরিয়াহ আইন লঙ্ঘন করা হয়েছে। ফলে ব্যাংকগুলোকে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন মানতে হবে, এ বিষয়ে দ্রুতই আইন করা হবে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...
নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...
নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

মন্তব্য (০)