• লিড নিউজ
  • রাজনীতি

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন-ইসির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সিইসি ও চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫১টি দলের ও স্বতন্ত্র মিলে আড়াই সহস্রাধিক। ৪ জানুয়ারি পর্যন্ত বাছাইয়ে বাদ পড়েছে ৭২৩ জন, তাদের অধিকাংশই স্বতন্ত্র আর বিএনপি ও জামায়াতের। বাকিগুলো এনসিপিসহ অন্য দলের।

ইতোমধ্যে জামায়াতে ২৭৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে; দলটির বাদ পড়া প্রার্থীদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ আপিল করেছেন।

৯ জানুয়ারি পযন্ত আপিলের সুযোগ রয়েছে, ১০-১৮ জানুয়ারি আপিল শুনানি হবে। এমন পরিস্থিতির মধ্যে জামায়াত প্রতিনিধিরা ইসির সঙ্গে বৈঠকে বসেছেন।

জামায়াত প্রতিনিধি দলে আরও রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo