• গণমাধ্যম

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৩ বার

  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এখনও আদালতে দাখিল করতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফলে ১২৩ বারের মতো এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ দিন ধার্য করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আজ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এ মামলার আসামিরা হলেন– রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আটক আছেন।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে পিবিআইর তদন্ত শেষ না হওয়াতে আদালতে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আজ প্রতিবেদন জমার দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ এক যুগ পর ২০২৪ সালের ৪ নভেম্বর মামলার তদন্ত দায়িত্ব র‍্যাবের কাছ থেকে পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। এরপরই নতুন করে তদন্ত শুরু করে সংস্থাটি। এর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন তৎকালীন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

১

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...

image

সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হব...

৩

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...

image

‎সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...

image

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্র...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...

  • company_logo