• রাজনীতি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সংগীতশিল্পী মনির খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। নির্বাচনী কমিটির সদস্য তালিকায় মনির খানের নামও রয়েছে।

জানা গেছে, দীর্ঘ বিরতির পর সম্প্রতি মনির খান আবারও বিএনপিতে সক্রিয় হয়েছেন। দলীয় সূত্র জানায়, দলে ফেরার পর তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।    

কয়েক মাস আগে লন্ডন সফরে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দলে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি ছাড়েন মনির খান। ২০১৮ সালে পদত্যাগের সময় তিনি বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo