ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের মোতায়েন করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।
এ ছাড়া ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, যার ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...
নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

মন্তব্য (০)