• অর্থনীতি

স্বর্ণের দাম কমল

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুর দিন থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা। ১৮ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৬ টাকা।

এর আগে টানা আট দফা মূল্যবৃদ্ধির পর গত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস; যা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo