• লাইফস্টাইল

শীতের সকালে কেন কুসুম কুসুম গরম পানি পান করবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রা কমে হাইপোথার্মিয়াও হতে পারে। আবার তীব্র শীতের কারণে অনেকের হাতের আঙুল নীল হয়ে যায়। এ ধরনের সমস্যা দেখা দিলে কুসুম কুসুম গরম পানি পান করুন। এতে অনেকটা ভালো থাকতে পারবেন।

শীতকালে ভাইরাসের আক্রমণ বেশি হয়। এতে সংক্রমণের কারণে ঠান্ডা, কাশি, জ্বর ও গলাব্যথা ইত্যাদি হয়ে থাকে। এ ধরনের সমস্যায় শীতের সকালে কুসুম কুসুম গরম পানি পান করলে স্বস্তি পাবেন। মিলবে মুক্তি।

চলুন জেনে নেওয়া যাক, কুসুম গরম পানি পানের নানা উপকার

১. শীতকালে সাধারণত হজমশক্তি কমে যায়। সে জন্য কুসুম কুসুম গরম পানি পান করলে হজমপ্রক্রিয়া সহজ হয়। এ ছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। পেট ফাঁপা কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সাহায্য করে কুসুম কুসুম গরম পানি।

২.  শীতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কুসুম কুসুম গরম পানি সাহায্য করে। তাই দিন শুরু করুন গরম পানি পানের মধ্য দিয়ে। 

৩. আপনার শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কুসুম কুসুম গরম পানি। এটি কিডনি ও লিভার সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, রক্ত পরিষ্কার ও রক্তসঞ্চালন বাড়াতেও ভূমিকা রাখে কুসুম কুসুম গরম পানি। 

৪. যারা ওজন কমাতে চান, তারা কুসুম কুসুম গরম পানি পান করতে পারেন। এতে মেটাবলিজম বাড়বে এবং ক্যালরি ব্যয় হবে। 

৫. শীতকালে দাঁতের সমস্যা বেড়ে যায়। ঠান্ডা পানির কারণে দাঁতে ব্যথা বাড়ে। কুসুম কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ির সংক্রমণের ঝুঁকি কমে যায়।

৬. শীতে মাথাব্যথা, গলাব্যথা বাড়ে এবং নাক বন্ধ হয়ে যায়। এ ধরনের সমস্যায় কুসুম কুসুম গরম পানি পান করলে উপকার পাবেন।

 

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo