• রাজনীতি

‎গুলশানের বাসভবনে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমিতে ফেরার ঐতিহাসিক দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাদের গুলশানের বাসভবনে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা বাসভবনে পৌঁছান।
‎
‎ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) সদস্যরা কঠোর প্রটোকল দিয়ে তাদের বিমানবন্দর থেকে গুলশানে নিয়ে যান। তারেক রহমান বর্তমানে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণঅভ্যর্থনা অনুষ্ঠানে রয়েছেন, তবে তার স্ত্রী ও কন্যা সরাসরি বাসভবনে চলে যান।
‎
‎এর আগে আজ সকাল ১০টায় তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো থেকে এসে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৪৩ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
‎
‎বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সংবর্ধনা স্থলের দিকে রওনা দিলেও ডা. জুবাইদা ও জাইমা রহমান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানের বাসায় পৌঁছান।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo