• আন্তর্জাতিক

সীমান্তে সতর্ক ইরান, সেনাপ্রধানের হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। 

পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন।

মেজর জেনারেল আমির জানান, সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ। ইসরাইলি শাসনের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে।

সেনাপ্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে। শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব।’

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo