• রাজনীতি

এটা কেবল একজন নেতার ফেরা নয়, ইতিহাসের যুগসন্ধিক্ষণ: একেএম ফজলুল হক মিলন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়-এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণ। এমন প্রত্যাশা থেকেই তাঁর আগমনকে কেন্দ্র করে দেশজুড়ে গণমানুষের জোয়ার নামবে বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য, গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী একেএম ফজলুল হক মিলন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৩ নম্বর সেক্টরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অন্তত এক কোটি মানুষের সমাগম হবে। কারণ এটি শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, বরং ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব অনিবার্য। তাঁর আগমন ঘিরে যে সংবর্ধনা সভার আয়োজন করা হচ্ছে, তা সফল করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমদ সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর রহমান।

সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালিকুজ্জামান বাবলু, বিএনপি নেতা ফরিদ আহমেদ মৃধাসহ গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

image

‎মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...

  • company_logo