• লিড নিউজ
  • জাতীয়

ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না অন্তর্বর্তী সরকার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে এ সম্মেলন নিয়ে ভাবা হচ্ছে না। এক কথায় ডিসি সম্মেলন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কিংবা প্রস্তুতি কোনোটাই নেই।

২০২৬ সালের ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, ডিসি সম্মেলনের বিষয়টি আমরা এখনো পরিকল্পনায় আনিনি। এ বিষয়ে আমাদের কোনো প্রস্তুতিও নেই। আগামী ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা আশা করছি- ফেব্রুয়ারি মাসে নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। তখন হয়তো এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে। 

ডিসি সম্মেলন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুগান্তরকে বলেন, সরকার এখন নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মাঠ প্রশাসন মূল ভূমিকা পালন করে। ডিসি সম্মেলনের মতো এত বড় আয়োজন নিয়ে সরকার এই মুহূর্তে ভাবছে না। সম্প্রতি ৫২ জেলায় নতুন ডিসি দেওয়া হয়েছে। তাদের এবং নতুন বিভাগীয় কমিশনারদের নিয়ে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বিশেষ সভা করে নির্বাচন সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। ডিসি সম্মেলনে যা বলা বা করা হয়, তাই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

image

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮ট...

  • company_logo