ফাইল ছবি
নিউজ ডেস্কঃ কোনও ব্যাংক ভালোভাবে না চললে সেখানে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন (ইআরএফ) আয়োজিত ব্যাংক খাত বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, ২০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে। এর ব্যত্যয় হলে শাস্তি দেয়া হবে। শুধুমাত্র মালিকরা এককভাবে কোনও ব্যাংক ধ্বংস করতে পারে না। এর জন্য কর্মকর্তারাও দায়ী। এ সময় একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত দেয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল রয়েছে। বছর শেষে আইএমএফের ঋণ ছাড়াই বৈদেশিক মুদ্রার মজুদ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলার দাঁড়াবে।
নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...
নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...
নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...
নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

মন্তব্য (০)