• লিড নিউজ
  • জাতীয়

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা থাকবে: আইজিপি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

‎তিনি বলেন, বড়দিনের উৎসব সার্বজনীন। বড়দিনকে ঘিরে পুলিশ সতর্ক রয়েছে। বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ।

‎তিনি বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে ‘২৫ ডিসেম্বর বড়দিন’ এবং ‘৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

‎আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের যে সক্ষমতা রয়েছে আমরা তা দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারবো।

‎তিনি বলেন, কোন ব্যক্তি বা গোষ্ঠী বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হবে।

‎পুলিশ প্রধান বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটাসহ দেশের সব পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। কেউ উচ্চশব্দে গাড়ির হর্ন বাজালে বা বেপরোয়া গতিতে গাড়ি অথবা মোটরবাইক চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‎সভায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বড়দিনকে কেন্দ্র করে পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

‎সভায় দেশের বিভিন্ন স্থানে গীর্জার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।

‎সভায় জরুরি প্রয়োজনে ‘জাতীয় জরুরি সেবা- ৯৯৯’ এবং সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তার সহযোগিতা নেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

‎সভায় র‌্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি) এ কে এম শহিদুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজি ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সেন্ট মেরিজ ক্যাথিড্রাল চার্চের পালপুরোহিত ফাদার আলবার্ট রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, যুগ্ম মহাসচিব জেমস্ সুব্রত হাজরা ও জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক অপু প্লাসিড মধু, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মাইকেল জন গোমেজ ও সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা প্রমুখ উপস্থিত ছিলেন। সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ অনলাইনে সভায় সংযুক্ত ছিলেন।

মন্তব্য (০)





image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

image

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮ট...

  • company_logo