• জাতীয়

বিকেলে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ‎

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
‎
‎আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় এই কর্মসূচি পালন করা হবে। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে।
‎
‎এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হলো ক্রমাগত ভারতীয় আগ্রাসন। বাংলাদেশের জুলাই-আগস্টের যেসব খুনি ভারতে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের জনসাধারণকে সঙ্গে নিয়ে জুলাই ঐক্য ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে মার্চ করবে এবং প্রতিবাদ জানাবে।’
‎
‎এবি জুবায়ের আরও বলেন, ‘ভারতীয় মদদপুষ্ট মিডিয়া এবং রাজনৈতিক দল যেন বাংলাদেশে ফাংশন করতে না পারে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আসব।’

মন্তব্য (০)





image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

image

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংস...

২

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ...

image

‎একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৩

‎নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এক...

image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

৪

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

৫

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

  • company_logo