• রাজনীতি

‎ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব: হাসনাত

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 

‎হাসনাত আবদুল্লাহ বলেন, পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। একাত্তরের সেই দৃশ্যমান শক্তিকে বিতাড়িত করতে পেরেছি। কিন্তু ভারতীয় আগ্রাসন এখনও পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে গেছে। 

‎তিনি আরও বলেন, চব্বিশ থেকে অদৃশ্য শক্তিকে পরাজিত করা শুরু করেছি। এই লড়াই অব্যাহত থাকবে। সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  
‎এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

image

‎মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...

  • company_logo