• জাতীয়

জমির খতিয়ানে ভুল হলে আইনগত প্রতিকার কী?

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জমির খতিয়ানে ভুল পাওয়া আজকাল বেশ সাধারণ। কখনো নামের বানানে ভুল থাকে, কখনো দাগ নম্বর বা অংশের ভুল থাকে, আবার কখনো দেখা যায় যে জমি অন্যের নামে করা হয়েছে। এমনকি অনেক সময় খতিয়ানের মূল কপিও হারিয়ে যায়। এসব সমস্যার আইনি সমাধান থাকলেও, অনেকের কাছে তা জটিল ও সময়সাপেক্ষ মনে হয়।

২০২১ সালের ২৯ জুলাই ভূমি মন্ত্রণালয় একটি গেজেট (রেকর্ড সংশোধন পরিপত্র নং ৩৪৩) প্রকাশ করে। এতে বলা হয়, খতিয়ানে ভুল থাকলে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে ‘মিস কেস’ আবেদন করে সংশোধন করা যায়। সাধারণ সাদা কাগজে আবেদন লিখে ২০ টাকার কোর্ট ফি দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

যদি কেউ প্রতারণার মাধ্যমে অন্যের জমি নিজের নামে করে নেয়, সেক্ষেত্রেও এসিল্যান্ড বরাবর ‘মিস কেস’ দিয়ে বাতিলের আবেদন করা যায়। শুনানি ও যাচাই শেষে আগের মালিকের নামে খতিয়ান ফিরিয়ে দেওয়ার আইনি সুযোগ রয়েছে।

খারিজ খতিয়ানের মূল কপি হারিয়ে গেলে, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার কপি ও ২০ টাকার কোর্ট ফি দিয়ে এসিল্যান্ড অফিসে আবেদন করতে হবে। প্রমাণ পাওয়া গেলে নতুন খতিয়ানের আদেশ দেওয়া হয়। এরপর মাত্র ১০০ টাকা ফি দিয়ে নতুন খতিয়ান সংগ্রহ করা যায়, যার রশিদ ডিসিআর নামে পাওয়া যায়।

নামজারি ছাড়া অন্যান্য জরিপের খতিয়ান যেমন S.A., C.S., R.S. ও B.S. ইত্যাদি হারিয়ে গেলে মৌজা নম্বর ও খতিয়ান নম্বর উল্লেখ করে জেলা প্রশাসকের রেকর্ড রুমে আবেদন করলে তা সংগ্রহ করা সম্ভব।

নামজারি সংশোধনের প্রক্রিয়ায় সাধারণত ৩০-৪৫ দিন সময় লাগে। আবেদন পাওয়ার পর ইউনিয়ন ভূমি অফিসে প্রতিবেদন চাওয়া হয়। প্রতিবেদন এলে সংশ্লিষ্ট পক্ষকে শুনানিতে ডাকা হয়। কোনো আপত্তি না থাকলে সংশোধিত খতিয়ান হস্তান্তর করা হয়।

আইনি দিক থেকে সহকারী কমিশনার (ভূমি) ১৯৫০ সালের State Acquisition and Tenancy Act-এর ১৪৩ ধারা এবং ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালা-এর ২৩(৩) ধারা অনুযায়ী করণিক ভুল (যেমন নাম, অংশ, দাগ) সংশোধন করতে পারেন। তবে জালিয়াতির মাধ্যমে ঘটলে ২৩(৪) ধারা অনুযায়ী তদন্ত ও শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাস্তবে অনেক সময় সংশ্লিষ্ট অফিসে অনীহা দেখা যায়, অনেককে আদালতের দ্বারস্থ হতে বলা হয়। এর ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। ভুক্তভোগীরা আশা করেন, সরকার কর্তৃক প্রকাশিত সহজ পদ্ধতি মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন হবে, যাতে জনগণ ভূমি অফিসে বারবার যাত্রা করে হয়রানির শিকার না হন।

 

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

image

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন...

  • company_logo