• জাতীয়

সিঙ্গাপুরে হাদির পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সবশেষ যা জানা গেল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় সব চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। 

‎হাসপাতাল সূত্রে জানা গেছে, এসব পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পাওয়া যাবে।হাসপাতাল সূত্র আরও জানায়, রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা ওসমান হাদির পরিবারের সঙ্গে কথা বলে তার পরবর্তী চিকিৎসার বিস্তারিত রোডম্যাপ নির্ধারণ করবেন।

‎এর আগে, বাংলাদেশ সময় সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির আগেই প্রয়োজনীয় সব চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করা ছিল। হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।

‎ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি এবং তার বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।

‎সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং আনুমানিক দেড়টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।

‎প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।

‎পরবর্তীতে রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে অনুষ্ঠিত এক জরুরি কল কনফারেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

‎স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। একই সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

image

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন...

  • company_logo