• লিড নিউজ
  • জাতীয়

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার এম্বুলেন্সের উড্ডয়ন করে। সিঙ্গাপুর পৌঁছাতে সময় আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।
‎
‎হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিতে সার্বিক ব্যবস্থাপনা ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব। আহত ওসমান হাদির সঙ্গে বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক সিঙ্গাপুর যাচ্ছেন না। হাদির সঙ্গে যাচ্ছেন তার দুই ভাই।
‎
‎ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডাক্তার আবদুল আহাদ হাদির স্বাস্থ্যের সবশেষ অবস্থান তুলে ধরে বলেন, ‘হাদির সর্বশেষ ব্লাড প্রেশার ছিলো ১০০/৬০। তার চিকিৎসা দেশেই হতে পারতো। তবে অপারেশন থিয়েটারে ইনফেকশনের হার দেশে বেশি হওয়ায় বিদেশে নেয়া হলো। ওসমান হাদি এখনো জিসিএস-৩ লেভেলেই আছেন। তবে চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার মতো পরিস্থিতি ছিলো।’
‎
‎ডাক্তার আবদুল আহাদ আরও জানান, গতরাতে হাদির ব্রেইনে অক্সিজেন স্বল্পতা যা ছিলো, এখনো তাই আছে। বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক হাদির সাথে যায়নি। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকই সঙ্গে যাচ্ছেন।
‎
‎এর আগে, গতকাল রোববার (১৪ ডিসেম্বর) ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ঘোষণা দেয় অর্ন্তবর্তী সরকার। চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলেও জানানো হয় ড. ইউনূসের প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে।
‎
‎হাদির চিকিৎসা ব্যয়ের বিষয়ে আজও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রয়োজন অনুযায়ী যাবতীয় খরচ সরকার বহন করবে।
‎
‎এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘হাদির ব্যাপারে কালকে আমাদের যখন ম্যাসেজ দিলো তখন আমরা বলেছি, টাকা পয়সা কোনো ব্যাপার না, আমরা দেবো।’
‎
‎গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মন্তব্য (০)





image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

image

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংস...

২

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ...

image

‎একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৩

‎নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এক...

image

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জ...

৪

নিউজ ডেস্কঃ আগামী চার বছরের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশকে পথশিশ...

image

‎বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০...

৫

‎নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ...

  • company_logo