• লিড নিউজ
  • জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।

‎তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। এর আগে, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি–মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। হামলার সময় রিকশায় তার সঙ্গে কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্...

image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

  • company_logo