• জাতীয়

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অষ্টম

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বর্ষা মৌসুমে ঢাকার বাতাসের মান উন্নতির দিকে থাকলেও শীতকালে তাপমাত্রা কমায় বাতাসের মানে অবনতি হয়। রাজধানী ঢাকার বায়ুমান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকা আজ অষ্টম স্থানে উঠে এসেছে।

‎সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ১৫৮।

‎দূষণের এই তালিকায় ৩৪৬ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ২০১। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা কুয়েতের রাজধানী কুয়েত সিটির স্কোর ১৮৯। এছাড়া একই (১৮৯) স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো ও ১৮১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

‎বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমায় ও বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

নিউজ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন ব...

image

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্...

image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

  • company_logo