• লিড নিউজ
  • জাতীয়

হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান গ্রেপ্তার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।

‎এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির ওপর হামলাকারীদের একজন শনাক্ত করে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

‎ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ তথ্যে জানা গেছে, তিনি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন। মেশিনের সাপোর্টে শ্বাস নিচ্ছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলের প্রার্থী ডা. মাহমুদা মিতু এ তথ্য জানিয়েছেন।

‎এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি–মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন।

মন্তব্য (০)





image

বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

নিউজ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন ব...

image

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্...

image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

  • company_logo