• লিড নিউজ
  • জাতীয়

হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ শনিবার (১৩ ডিসেম্বর) টেলিফোনে যমুনা টেলিভিশনকে এ কথা জানিয়েছেন।

ইসি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে যদি নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন হবে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তার অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

হাদির চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা সকালে তাকে পরীক্ষা করেছেন। সেখানে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখনও সম্পূর্ণভাবে স্থিতিশীল নয়। চিকিৎসকরা বিষয়টি হাদির ভাইকেও জানিয়েছেন।

মন্তব্য (০)





image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

১

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

২

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

৩

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

image

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংস...

৪

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ...

image

‎একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৫

‎নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এক...

  • company_logo