• লিড নিউজ
  • জাতীয়

‎হাদিকে গুলির ঘটনায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা ও গুলির সঙ্গে জড়িতদের ধরে দিতে পারলে তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করি। এ বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’

‎তিনি বলেন, ‘ওসমান হাদির গুলিবিদ্ধের সঙ্গে জড়িত, তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবেন। এজন্য আপনারা সবাই দোয়া করবেন।’

‎জড়িতদের কোনো ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়ে এসময় উপদেষ্টা বলেন, ‘আশা করছি, অতিদ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এ হামলায় জড়িত কাউকে কোনোপ্রকার ছাড় দেয়া হবে না। এ অবস্থায় আমরা জনগণের সার্বিক সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি।’

‎‘যদি বাইরে পাঠাতে হয়, যেখানে প্রয়োজন সেখানেই হাদির চিকিৎসার ব্যবস্থা করবে সরকার’
‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

‎খুব শিগগিরই অপারেশন ডেভিল হান্ট আবারও চালু করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্টদের দমনের উদ্দেশ্যে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

মন্তব্য (০)





image

বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

নিউজ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন ব...

image

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্...

image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

  • company_logo