• রাজনীতি

লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর ঢাকা ও সহ বিভিন্ন স্থানে গুলিবর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা বিএনপি কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিশন মোড়ে বিএনপির হামারবাড়ী কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। নানান অজুহাতে নির্বাচন বানচলের ষড়যন্ত্র করেছে। তফশিল ঘোষণার পরেও তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে আমরা সহযোগিতা করব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। চলতি মাসের ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন সারাদেশে গণজাগরণ সৃষ্টি হবে।এ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা সহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

image

‎মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...

  • company_logo