• লিড নিউজ
  • জাতীয়

‎হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ, যেকোন সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনও সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
‎
‎শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। 
‎
‎ডিএমপি কমিশনার বলেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। যেকোনও সময় গ্রেপ্তার হতে পারে।
‎
‎এদিকে, পরিবারের সিদ্ধান্তে শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
‎
‎এর আগে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
‎
‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ তার মস্তিষ্কে রয়ে গেছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

১

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

২

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

৩

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

image

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংস...

৪

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ...

image

‎একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৫

‎নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এক...

  • company_logo