• জাতীয়

ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েন

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারের প্রাক্কালে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসেক) ভর্তি আছেন।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ ও ৪ প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক এলাকায় নিরাপত্তা জোরদারের এ দৃশ্য দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, বিকাল ৪টার ঠিক আগে সেনাবাহিনীর একাধিক গাড়ি ঢামেকে প্রবেশ করে। অন্যদিকে আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দিতে হয়। তার মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলির আঘাত রয়েছে। হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে সবশেষ জানা গেছে, হাদির অবস্থা ক্রিটিক্যাল থাকায় তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের কাছে হাদির বিষয়ে জানতে চাইলে বলা হয়, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।

এর আগে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেন, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।

 

মন্তব্য (০)





image

অর্থবছরের সময়কাল বদলাচ্ছে

নিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরক...

image

আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমাদের লক্ষ...

image

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন

নিউজ ডেস্ক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করেছ...

image

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অ...

নিউজ ডেস্ক : কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনু...

image

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব হিসেবে...

  • company_logo