ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তফশিল ঘোষণার পর কোনো ধরনের অন্যায্য দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে এ হুঁশিয়ারি দেন প্রেসসচিব।
শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে। তবে এসব আন্দোলনে কখনো রাবার বুলেট ছোড়া হয়নি। শুধু টিয়ারশেল এবং গরম পানি নিক্ষেপ করা হয়েছে।
মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, তফশিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেসসচিব।
শফিকুল আলম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে। এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...
নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...
নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...
নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ...

মন্তব্য (০)