• জাতীয়

‎২ হাজার টাকা চুরি, কথা কাটাকাটি ও ক্ষোভের জেরে মোহাম্মদপুরে মা-মেয়ে খুন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২ হাজার টাকার চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে আয়েশা। গলার পোড়া দাগ ও মোহাম্মদপুর থানায় জিডির জেরে আলোচিত জোড়া খুনে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগেও একাধিকবার চুরি করেছিলো আয়েশা।
‎
‎৩ দিনের মধ্যে মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যাকারী আয়েশা ও তার স্বামী রাব্বীকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি, পরিচয় পত্র তো কিছুই ছিলো না পুলিশের হাতে। শুধু আয়েশা আক্তার নাম দিয়েই তদন্ত করে মোহাম্মদপুর থানা পুলিশ।
‎
‎সামনে আসে চলতি বছরের জুলাই মাসে ৮ হাজার টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে মোহাম্মপুর থানার একটি অভিযোগ। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে।
‎
‎আয়শাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২ হাজার টাকা চুরি করেছিলো । সে নিয়ে তাকে পুলিশে দিতে চেয়েছিলো নিহত গৃহকর্মী লায়লা আফরোজ।
‎
‎খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিলো আয়েশা।
‎
‎ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ চোর চক্র রয়েছে কি না, ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে হত্যার মোটিফে ধারণা করা হচ্ছে, বাসা থেকে সুইচ গিয়ার নিয়ে গেছে অভিযুক্ত আয়েশা আক্তার।

মন্তব্য (০)





image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

২

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৩

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৪

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

  • company_logo