• লিড নিউজ
  • জাতীয়

‎ভারতকে রাজি করিয়ে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) তিনি মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সে (এমওএফএ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
‎
‎শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের এস জয়শঙ্করের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার করার কিছু নেই। তবে বাংলাদেশ চাইলে ভারতকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে। তবে ভারতকে চাইতে হবে। শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন কি না, তা নিয়ে কোনো কূটনৈতিক তথ্য নেই।’
‎
‎পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বিচার বহির্ভূত হত্যা বন্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।’
‎
‎ভিসা-সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ‘ফেক ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধান হবে না। শিক্ষার্থীদের ভিসা প্রদানের বিষয় সেসব দেশের অধীনে; দেশে নতুন কোনো মিশন খোলা সময়সাপেক্ষ বিষয়। অনেকগুলো মিশন অনুমোদিত, কিন্তু আর্থিক কারণে তা হচ্ছে না।’
‎
‎ডিজিএফআই বন্ধ করবে কি না সরকার, জানতে চাইলে তিনি বলেন, ‘ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান সব দেশে আছে; এটা বন্ধ করা সহজ নয়। মানবাধিকার ইস্যুতে বিদেশি কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই। র‍্যাব কয়েক মাসে যথেষ্ট উন্নতি করেছে এবং মানবাধিকার রক্ষায় সরকার শতভাগ চেষ্টা করছে।’
‎
‎ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট গঠনের সম্ভাবনার প্রশ্নে তিনি বলেন, ‘কোনো একদিন এর অগ্রগতি ঘটতে পারে, তবে এখন এ বিষয়ে বেশি কিছু বলার অবস্থায় নেই।

মন্তব্য (০)





image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

২

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৩

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৪

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

  • company_logo