• জাতীয়

‎গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গৃহকর্মী নিয়োগের আগে তার পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার রাতে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান তিনি।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি ও তার পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণের জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।
‎
‎ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ পূর্বক নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতার জন্যও অনুরোধ করেন তিনি।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। এ ছাড়া, গৃহকর্মী কর্তৃক অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও নতুন নয়।
‎
‎নগরবাসী একটু সচেতন হলে এরূপ অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

২

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৩

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৪

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

  • company_logo