• জাতীয়

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন ৪ বিশিষ্ট নারী।

তারা হলেন- নারী শিক্ষায় (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে (ক্রীড়া) রিতু পর্ণা চাকমা।

নারী শিক্ষা (গবেষণা), নারী অধিকার (শ্রম অধিকার), মানবাধিকার ও নারী জাগরণ (ক্রীড়া) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ এই চারজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদানের লক্ষ্যে চূড়ান্তভাবে মনোনয়নের জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর বিকালে এবং ৭ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভার সুপারিশ অনুমোদনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধান উপদেষ্টা সেই সারসংক্ষেপ অনুমোদন করেছেন। এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

 

মন্তব্য (০)





image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

২

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৩

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৪

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

  • company_logo