• লিড নিউজ
  • জাতীয়

ভোটের দিন সাধারণ ছুটি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।

সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।

তিনি বলেন, যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।

নির্বাচন কমিশনার বলেন, ভোটের আগের রাতেই ব্যালট পৌঁছে যাবে ভোটকেন্দ্রে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকে ব্যালট ছাপানো হচ্ছে।

নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।

 

মন্তব্য (০)





image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

২

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৩

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৪

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

  • company_logo