• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদারে আগ্রহী মালয়েশিয়া: হাইকমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেছেন, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হচ্ছে।
‎
‎এছাড়া, বাংলাদেশের সঙ্গে পর্যটন, সংস্কৃতি ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মালয়েশিয়া অঙ্গিকারবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎শনিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে আয়োজিত এক জমকালো নৈশভোজে এ কথা বলেন তিনি।
‎
‎হাইকমিশনার বলেন, ‘বিগত কয়েক দশকে বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমাদের সম্পর্ক বিকশিত ও বিস্তৃত হয়েছে। নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে এ অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।’
‎
‎শুহাদা ওসমান জানান, আগামী দিনে আরও বেশি বাংলাদেশি পর্যটককে স্বাগত জানাতে চায় মালয়েশিয়া।
‎
‎তিনি বলেন, পর্যটন হলো এমন এক সেতু, যা খাবার, সংস্কৃতি, ঐতিহ্য ও অভিজ্ঞতার মাধ্যমে সমাজকে কাছাকাছি আনে।
‎
‎শুহাদা ওসমান বলেন, ‘ফেস্টিভ্যাল মালয়েশিয়া’ উদযাপন মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক ঐক্যের ‘রঙ, স্বাদ ও ছন্দ’ তুলে ধরে। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় দুই দেশের উষ্ণ সম্পর্ককেও আরও দৃঢ় করে।
‎
‎তিনি সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুয়ালালামপুর সফরসহ উচ্চ-পর্যায়ের সফরগুলোর কথা স্মরণ করেন।
‎
‎তিনি বলেন, এই সফরগুলো পর্যটন, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো খাতগুলোতে সহযোগিতা জোরদারে দুই দেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
‎
‎হাইকমিশনার মালয়েশিয়ার বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি বিশ্বের অন্যতম সংযুক্ত বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অবস্থান মালয়েশিয়াকে ভ্রমণ, বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি শক্তিশালী আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
‎
‎অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন।
‎
‎উপদেষ্টা আবরার ও হাইকমিশনার ওসমান মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়, ট্যুরিজম মালয়েশিয়া, ম্যাট্রেড, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-সহ সকল অংশীদারদের উৎসবকে সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
‎
‎এর আগে সকালে মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার ও ‘ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬’ প্রচারণা উদ্বোধনকালে হাইকমিশনার ঘোষণা দেন, ২০২৬ সালে ৩ লাখ বাংলাদেশি পর্যটককে আকর্ষণের লক্ষ্য নিয়েছে মালয়েশিয়া।
‎
‎তিনি বলেন, বাংলাদেশ ‘মালয়েশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত বর্ধনশীল পর্যটন বাজারগুলোর মধ্যে একটি’। এসময় তিনি জোর দিয়ে বলেন, নির্বিঘ্ন ভ্রমণের জন্য সরকারি ই-ভিসা ব্যবস্থার সঠিক ব্যবহার জরুরি।
‎
‎মালয়েশিয়ার ইমিগ্রেশনে বাংলাদেশি ভ্রমণকারীদের ফেরত পাঠানোর বিষয়ে উদ্বেগের জবাবে তিনি বলেন, সরকারি পোর্টালের মাধ্যমে সরাসরি ই-ভিসা করলে প্রক্রিয়াটি ‘সহজ ও সুশৃঙ্খল’ হবে। তিনি সতর্ক করে বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করলে তথ্যের গরমিল হতে পারে, যা জটিলতা এমনকি কালো তালিকাভুক্তিরও কারণ হতে পারে।
‎
‎তিনি বাংলাদেশি নাগরিকদের কেবল সরকারি ই-ভিসা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান। এ সাইটের ঠিকানা নিয়মিত হাইকমিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। তিনি আশ্বাস দেন, প্রয়োজনে হাইকমিশন ভ্রমণকারীদের সহায়তা করবে।
‎
‎এই মেলায় বিমান সংস্থা, ট্যুর অপারেটর, শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা সেবা প্রদানকারীসহ মোট ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ বছরের মূল প্রতিপাদ্য হল ‘মালয়েশিয়া ট্রুলি এশিয়া - ভিজিট মালয়েশিয়া ২০২৬’। প্রচারণাটির লক্ষ্য হলো মালয়েশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দুই দেশের মধ্যে পর্যটন ও বন্ধুত্বকে আরও শক্তিশালী করা।

মন্তব্য (০)





image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

২

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৩

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৪

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

image

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের ন...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে...

  • company_logo