• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই গণঅভ্যুত্থানে স্কাউটদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাওয়া যায়। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার এ মন্তব্য করেছেন।

‎শনিবার রাজধানীতে বাংলাদেশ স্কাউটস-এর সদর দপ্তরে জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ স্কাউটস-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

‎অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

‎স্কাউটিংয়ের মূল দর্শন তুলে ধরে উপদেষ্টা বলেন, স্কাউটিং কেবল ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ।

‎তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের পাশে থাকে স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানো জরুরি।

‎জুলাই গণঅভুত্থানে স্কাউটদের আত্মত্যাগ স্মরণ করে ড. আবরার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ১১ জন স্কাউট ও আহতদের আত্মত্যাগ আমাদের নতুন দেশ গড়ার স্বপ্নকে শক্তি দিয়েছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা।

‎শিক্ষা উপদেষ্টা জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে চতুর্থ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত বলেও তিনি দাবী করেন।

‎বাংলাদেশ স্কাউটস-এ নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলে স্কাউট নেতৃত্বকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

মন্তব্য (০)





image

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর ...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্র...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংল...

image

শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ...

image

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

নিউজ ডেস্ক : তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগি...

image

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক : এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথ...

  • company_logo