• লিড নিউজ
  • জাতীয়

'শিল্প রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগ দরকার'

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হলে শুধু ভর্তুকি নয়, নিয়মিত কার্যকর বিনিয়োগ দরকার। সেটা হতে পারে অভ্যন্তরীণ বা বিদেশি— এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
‎
‎শনিবার (৬ ডিসেম্বর) নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করেন তিনি। পরে সুগার মিলের অভ্যন্তরে বৃক্ষরোপণসহ মিলটি পরিদর্শনকালে এ কথা বলেন উপদেষ্টা।
‎
‎তিনি বলেন, খুব দ্রুতই ঐতিহ্যবাহী এই উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হবার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়নি।
‎
‎ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব না উল্লেখ করে চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনার জন্য সকল চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

১

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৩

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৪

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৫

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

  • company_logo