• জাতীয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স।
‎
‎গত ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। পাকস্থলির জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
‎
‎এদিকে, শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার দুই দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
‎
‎প্রসঙ্গত, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। তবে কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।
‎
‎তবে, বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে বলে জানা গেছে।
‎
‎এর আগে, গত জানুয়ারিতে চিকিৎসার জন্য যখন লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া, তখন কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন তিনি।

মন্তব্য (০)





image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

১

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৩

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৪

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৫

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

  • company_logo